লেখক: আতিকুর জামান
তোমায় বুঝি আর পাওয়া হলো না!!!!
কেনই বা পাবো তোমায়? কোনো প্রশ্নই ওঠেনা,
এমন এক পর্যায়ে এসে গেছি আমি।
তুমি কি সেই গোধুলী সাজ্ব সন্ধার কথা ভুলে গেলে?
আমার কেনো আজ এমন মনে হচ্ছে?
মনে হয় তুমি আর নেই। বাগান শুন্য মনে হয় কেনো?
নাকি গোধুলী বেলার রঙিন সন্ধ্যার স্মৃতি গুলোর সমাপ্তির সময় এসে গেছে?
এটা কি বিধাতার লিখন?
না হয় মানলাম এটা বিধাতার লিখন।
কিন্তু তোমার এই পরিবর্তন কিভাবে সম্ভব?সেদিনের আম গাছ,সন্ধার স্নিগ্ধ আধার,বাশ ঝারের ঝি ঝি পোকারা আজ আমায় খুব কষ্ট দিচ্ছে!
জানতাম তুমি পাহাড়ের চুড়া থেকে ঝরনা ধারার বারি এনে দিতে পারবানা,তবুও সেদিন বলছিলে যে তুমি পারবে।আমি সহাস্যমুখে তা বিশ্বাস করছিলাম, কেনো জানো? জানোনা!
সত্যি আজ মনে হচ্ছে তোমায় বুঝি আর পাওয়া হলো না।
বুকের ভিতর কতটা কনিকা আছে আজ তা অবিচল ভাবে বুঝা যাচ্ছে।
হৃদয়স্পন্দিত হচ্ছে আজ উলটো পাশে,
ইচ্ছে করে সেখানে যেতে,
যেখানে শুধু আমি আমাকেই চিনি অন্য কাউকে নয়।
তোমার অভ্যাগম লিলাভুমিতে আজ আমার চিহ্ন মাত্র খুজে পাওয়া দুষ্কর।
কিন্তু আমার ছোট্ট কোঠরে থাকবে অনাবদ্ধভাবে চিরকাল।
ভালো থেকো যেখানেই থাকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন